1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সকল ধর্ম-মতের মানুষকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই -তারেক রহমান | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সকল ধর্ম-মতের মানুষকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই -তারেক রহমান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকল ধর্মের ও মতের মানুষকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে শনিবার বিকেলে (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী পথসভায় তিনি আবদারের সাথে বলেন, আমি আজ খুব আনন্দিত যে আমি নানী বাড়িতে এসেছি। আপনারা এই নাতীকে কী উপহার দিবেন? এমন কথা শুনে উপস্থিত কয়েক লাখ জনতা সমস্বরে বলে উঠেন “আমরা আপনার ধানের শীষে ভোট উপহার দিব”। একথা শুনে উচ্ছসিত তারেক রহমান বলেন, দিনাজপুরের লিচু প্রক্রিয়াজাত করা হবে, এখানকার কাটারী ভোগ চাল ও আম পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানীর ব্যবস্থা করা হবে। এই এলাকায় ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে কারিগরী প্রশিক্ষণ ও বিদেশী ভাষা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের হাতে ফ্যামিলি কার্ড প্রদান এবং প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ সহায়তা দিতে চাই। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋৃণ সুদসহ ও এনজিও ঋণ মওকুফ করে দেওয়া হবে এবং কৃষক কার্ডের মাধ্যমে তাদের হাতে সার বীজ পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলেন, ইমাম, মোয়াজ্জিন সহ অন্যন্য ধর্মীয় ব্যক্তিদের জন্য প্রতিমাসে সম্মানীর ব্যবস্থা করতে চাই। ১লাখ হেলথ কেয়ারার নিযুক্ত করে ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। তিস্তা ব্যারেজ মহা-পরিকল্পনা চালু করতে চাই। সমৃদ্ধ ও প্রত্যাশার বাংলাদেশ গড়তে হলে ঐক্যবব্ধ হতে হবে। শেষে তিনি দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

দিনাজপুর জেলা বিএনপি সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর-৩আসনে বিএনপি সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী আকতারুজ্জামান, দিনাজপুর-৫ আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপি সভাপিত হুমায়ন কবীর, ঘোড়াঘাট উপজেলা বিএনপি সভাপতি শামীম চৌধুরী, নবাবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি তরিকুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান এবং জেলা ও উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )