1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, সহকারী নিহত, চালক আহত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, সহকারী নিহত, চালক আহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানটির চালক।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টায় পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামি ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম আল- আমিন (৪০)। তিনি সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া লেনের পাশে মাল বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কেবিনের এর মধ্যে আটকে পড়ে চালক ও চালকের সহকারী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারিকে মৃত ঘোষণা করেন। আহত চালককে চিকিৎসার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও কাভার্ড ভ্যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )