


গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালাতে নীলফামারীর ডোমারে মিছিল এবং লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে ডোমার উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডোমার উপজেলা সভাপতি মো. আল আমিন এর সঞ্চালনায় বক্তব্য দেন, নীলফামারী জেলা শিবিরের সেক্রেটারি রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইচআরডি সম্পাদক রবিউল ইসলাম, সাবেক নীলফামারী জেলা সভাপতি নুর ইসলাম, ডোমার উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সোহেল রানা সহ আরও অনেকে।
বক্তারা বলেন, আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই তাহলে গণভোটে হ্যা এর পক্ষে ভোট দিতে হবে। গণভোটের মধ্য দিয়ে যারা নারীদের হেনস্তা করে, চাঁদাবাজি করে এবং নানান অপকর্ম করে তাদের বিরুদ্ধে হ্যাঁ এর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে ডোমার বাস স্টান্ডে এসে শেষ হয়।