


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরামপুর পৌরসভার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক করা হয়েছে। রবিবার রাতে কর্মী সমর্থকরা শীতের মাঝেও মুহুর্মহু দাঁড়িপাল্লা মার্কার শ্লোগানে বেঠককে সরগরম করে তোলেন। বিরামপুর পৌর আমীর মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আনোয়ারুল ইসলাম।
বিরামপুর পৌর সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান শাহীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিরামপুর বণিক সমিতির সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবি শাহীনুর ইসলাম, ডা. রাকিবুল ইসলাম, বিরামপুর ধানহাটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব হোসেল, এবি যুব পার্টির জেলা সেক্রেটারী হাদিসুর রহমান, মেহেদী হাসান পলাশ, আনোয়ার হোসেন, তাবানমুল হাসান নাবিল, শাহ আলম সাজিদ, মাও: আব্দুন নূর, আরাফাত আল আবীর, মোয়াজ্জেম হোসেন, আক্কাস আলী. ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মাহমুদুন্নবী রাজীব ও অন্যান্য নেতৃবৃন্দ। সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আনোয়ারুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে বিরামপুর জেলা বাস্তবায়নে ভ’মিকা রাখবেন, বিরামপুর গো-হাটের জৌলুস ফিরিয়ে আনবেন, যমুনা নদীর উপর ব্রিজ নির্মাণ করে গো-হাটের পশ্চিম পার্শ্বে উপ-শহর গড়ে তুলবেন। সর্বোপরি তিনি ন্যায় ও ইনসাফের মাধ্যমে দায়িত্ব পালন করবেন এবং গণমানুষের সার্বিক উন্নয়নে কাজ করবেন।