1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আইসিসির ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

আইসিসির ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে নতুন করে একটি আইসিসির ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এক বৈঠক শেষে এ বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে আইসিসি।

বৈঠকের সমঝোতা অনুযায়ী, ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। তবে সেটি আইসিসির নির্ধারিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া, সময়সূচি ও পরিচালনাগত শর্ত পূরণের ওপর নির্ভর করবে। বৈঠক থেকে আইসিসি আরো সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপে অংশ না নেওয়ায় কোনো ধরনের শাস্তির মুখে পড়বে না বিসিবি।

একই সঙ্গে বর্তমান আইসিসি বিধি অনুযায়ী, প্রয়োজনে বিসিবি ডিসপিউট রেজুলিউশন কমিটির দ্বারস্থ হওয়ার অধিকারও বজায় থাকবে। আইসিসি জানিয়েছে, এই সিদ্ধান্ত ন্যায্যতা ও নিরপেক্ষতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইসিসির পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সদস্য দেশগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা ছিল উন্মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ।
যদিও বাংলাদেশের অনুপস্থিতিতে তারা দুঃখ প্রকাশ করেছে, তবুও বিসিবিকে পূর্ণ সদস্য হিসেবে তাদের গুরুত্ব ও মর্যাদা পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

বিবৃতিতে আরো জানানো হয়, বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্য এবং বৈশ্বিক ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রায় ২০ কোটির বেশি ক্রিকেটপ্রেমী নিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় ও প্রাণবন্ত ক্রিকেট বাজার-এই বাস্তবতা মাথায় রেখেই দেশটির ক্রিকেট এগিয়ে নিতে আইসিসি সহযোগিতা অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )