1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক আজীবন বহিষ্কার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক আজীবন বহিষ্কার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ জন দেখেছেন
দলীয় আনুগত্যের শপথ ভঙ্গের মাধ্যমে বিশ্বাসঘাতকতার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিলকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির সামনে নিজেকে দলীয় আনুগত্যের শপথ ভঙ্গের মাধ্যমে বিশ্বাসঘাতক হিসেবে উপস্থাপন করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ইব্রাহিম খলিলকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন করেছেন। একই সঙ্গে ঘোড়াঘাট পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে যুগ্ম আহ্বায়ক সাহিদ পারভেজকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা ইব্রাহিম খলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি ষড়যন্ত্রের শিকার। কি কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে, তা আমার জানা নেই। কেউ কেউ বলছে, আমার বড় ভাইকে জামায়াত থেকে আগাম মেয়র প্রার্থী হিসাবে মনোনীত করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আত্মসমালোচনা করার অধিকার সবার আছে। আমি ৩২ বছর ধরে বিএনপির রাজনীতি করি। ভালো-মন্দ বলার অধিকার আমার রয়েছে। কিন্তু কখনোই বিএনপির অমঙ্গল কামনা করিনি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )