1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ জন দেখেছেন

দেশের নারী ক্রিকেটের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘নারীদের প্রিমিয়ার লিগ’। বিসিবির মহিলা উইং আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই জমজমাট আসর অনুষ্ঠিত হবে।

প্রথমবারের এই আয়োজনে মোট তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। বিসিবি জানিয়েছে, প্রতিটি দলে জাতীয় দলের অভিজ্ঞ তারকাদের পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সমন্বয় করা হবে। দল গঠনের জন্য অনুসরণ করা হবে ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতি। এছাড়া টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দেরও মাঠ মাতাতে দেখা যাবে।

এই ঐতিহাসিক টুর্নামেন্টের সফল বাস্তবায়নে গভর্নিং কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ও মহিলা উইং-এর চেয়ারম্যান রুবাবা দৌলা। টুর্নামেন্টের ম্যাচ সূচি, ভেন্যু, সম্প্রচার স্বত্ব এবং ফ্র্যাঞ্চাইজি মালিকানা সম্পর্কিত বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বিসিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )