1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ধানের শীষ নিয়ে জয় পেলেন যারা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ধানের শীষ নিয়ে জয় পেলেন যারা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ জন দেখেছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকেল থেকে চলছে গণনা। এরইমধ্যে কয়েকটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। সেগুলোর বেশিরভাগ আসনে জয় পেয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। চলুন জেনে নিই সে তথ্য।

দুই আসনে লড়ে দুটিতেই জয়ী তারেক রহমান

এবারের নির্বাচনে দুটি আসনে প্রার্থী হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন দুটি হলো- ঢাকা-১৭ ও বগুড়া-৬। দুটিতেই জয় পেয়েছেন তিনি।

এর মধ্যে ঢাকা-১৭ আসনে ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। অর্থাৎ ৭ হাজার ৯৮৫ ভোটে জিতেছেন তারেক রহমান।

অন্যদিকে বগুড়া-৬ আসনের ১৫০টি কেন্দ্রের সবগুলোতেই বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩৮ হাজার ৩৫৬ ভোট।

লক্ষাধিক ভোটে বিজয়ী বাবর

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। অথাৎ ১ লাখ ২১ হাজার ৪২ ভোটে ব্যবধানে বিজয়ী ঘোষণা হয়েছেন বাবর।

সপ্তমবারের মতো এমপি হলেন মেজর হাফিজ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈমকে ৯৬ হাজার ১১৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এজেন্ট ও বিভিন্ন অসমর্থিত সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মেজর হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। অপরদিকে ফুলকপি প্রতীকে নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।

বড় জয় পেলেন ফজলুর রহমান

বিএনপি নেতা এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৭৬ হাজার ৯০৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

এই আসনে ফজলুর রহমান মোট ভোট পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৫৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা পেয়েছে ৫৫ হাজার ৬৪৬ ভোট।

লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতেছেন আসাদুজ্জামান

ধানের শীষের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসনে জয়ী ঘোষণা করা হয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে। বেসরকারিভাবে তিনি ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে জয়লাভ করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনটিতে মোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি। সব কেন্দ্রের ভোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )