
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি পাটগ্রাম ও হাতীবান্ধা দুই উপজেলা মিলে ভোট পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ৯ হাজার ৭৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন।
দুই উপজেলা মধ্যে পাটগ্রাম উপজেলার ৬০ টি কেন্দ্রের ফলাফল ধানের শীষ ৭২,২১৪ এবং দাঁড়িপাল্লা ৬৩,৭৮৩। ধানের শীষ ৮,৪৩১ ভোটে বেশি পেয়েছে অপর দিকে হাতীবান্ধা উপজোর ৭৭টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ পেয়েছে ৬৫,৪৮৩ ভোট এবং দাঁড়িপাল্লা ৬৪,১৩৪। ধানের শীষ ১,৩৪৯ ভোটে অধিক পাওয়ায়।
মোট ৯ হাজার ৭৮০ ভোট অধিক ভোট পেয়ে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
Related