1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে দোকানের ফুল | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিরামপুরে ক্রেতার অভাবে নষ্ট হচ্ছে দোকানের ফুল

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এবার বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে ফুল কিনতে ক্রেতাদের আগ্রহ কম। অবিক্রীত ফুল নিয়ে দোকানীরা পড়েছেন বিপাকে। ক্রেতার অভাবে দোকানেই নষ্ট হচ্ছে হাজার হাজার টাকা মূল্যের ভালোবাসা প্রকাশের এই অনুষঙ্গ। জানা গেছে, অন্যান্য বছর পহেলা ফাল্গুন বসন্ত বরণের জন্য এবং একই দিন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রচুর পরিমাণ ফুল বিক্রি হয়েছে। এবারও লাভের আশায় দোকানিরা যশোর থেকে অধিক মূল্যে ফুল কিনে দোকান সাজিয়েছেন। কিন্তু ক্রেতার অভাবে দোকানেই নষ্ট হচ্ছে ফুল। দোকানিরা পড়েছেন ক্ষতির মুখে।

শহরের সবচেয়ে বড়ো ফুল ব্যবসায়ী হিমেল নার্সারির স্বত্বাধিকারী ফয়সাল জানান, বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে লাভের আশায় তিনি চড়া দামে অনেক কষ্টে যশোর থেকে ফুল কিনেছেন। দূরপাল্লার পরিবহণ বন্ধ থাকায় সিএনজি ও অটোরিক্সায় কয়েক স্থানে উঠানামা করে বিরামপুরে ফুল নিয়ে এসেছেন। স্পর্শ কাতর ও কোমল এই পণ্য ছোট পরিবহণে কয়েকবার স্থানান্তরের কারণে অনেক ফুল পথেই নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট ফুলে দোকান সাজালেও মিলছেনা কাঙ্ক্ষিত ক্রেতা। ফলে দোকানেও নষ্ট হয়ে যাচ্ছে চড়া দামে কেনা ফুল। এতে তিনি অনেক লোকসানের মধ্যে পড়েছেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ভালোবাসা দিবসে যে কোন ধরনের অসামাজিক ও দৃষ্টিকটু কর্মকাণ্ড ঠেকাতে বিনোদন কেন্দ্রসহ সম্ভাব্য স্থান সমুহে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )