1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ব্লাড ক্যান্সারে লড়ছেন পীরগাছার রাকিব, বাঁচাতে প্রয়োজন ১৫ লাখ টাকা- | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ব্লাড ক্যান্সারে লড়ছেন পীরগাছার রাকিব, বাঁচাতে প্রয়োজন ১৫ লাখ টাকা-

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ জন দেখেছেন
মাত্র এক বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। এরপর অভাবের সংসারে হাল ধরেছিলেন মায়ের একমাত্র অবলম্বন রাকিব (২৫)। কিন্তু বিধিবাম, সেই জীবনযুদ্ধে হার না মানা তরুণ এখন নিজেই মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছেন। রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল এলাকার মৃত মালেক মিয়ার ছেলে রাকিব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা সম্ভব। তবে এই চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজন, যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর পরীক্ষায় রাকিবের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ এমন কঠিন রোগে আক্রান্ত হওয়ায় তার বিধবা মা এখন চোখে-মুখে অন্ধকার দেখছেন। ছেলের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তিনি নিঃস্বপ্রায়। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছেন, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। এমতাবস্থায় রাকিবের মা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক হৃদয়ের মানুষের কাছে ছেলের জীবন বাঁচাতে আর্থিক সহায়তার করুণ আকুতি জানিয়েছেন।
সহৃদয়বান ব্যক্তিরা রাকিবের চিকিৎসায় সহযোগিতা পাঠাতে পারেন এই ঠিকানায়: বিকাশ (পার্সোনাল)- ০১৭৩২-১৫৪৪৪৮ / ০১৭৮০-৮৫০৮৫১, নগদ/রকেট/বিকাশ- ০১৮২২-৫০৭৭৭৭। ব্যাংক হিসাবের মাধ্যমে সাহায্য পাঠাতে: ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক- ৭০১৭০১৬৮২৬৯৭০ (Md. Mashiur Rahman) অথবা ইসলামী ব্যাংক পিএলসি, রংপুর শাখা- ২০৫০১১৭০২০৪৭৬৭৫০৭ (Md. Mashiur Rahman)। রাকিবের পরিবার দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )