1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ জন দেখেছেন

রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে সুপার এইট পর্বে জায়গা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডজ। চলমান বিশ্বকাপের প্রথম দল হিসেবে সুপার এইটে গিয়েছে ক্যারিবীয়রা। ১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা মাত্র এক উইকেট হারিয়ে ১৫.২ ওভারেই জয় তুলে নেয়। জয়ের নায়ক ছিলেন অধিনায়ক শাই হোপ ও সিমরান হেটমায়ার।

ইনিংসের শুরুতে ব্র্যান্ডন কিং ও শাই হোপ ৪৩ রানের জুটি গড়েন। কিং ১৭ বলে ২২ রান করে আউট হন। এরপর হেটমায়ারকে নিয়ে হোপ অপরাজিত জুটি গড়ে সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। হোপ ৪৪ বলে অপরাজিত ৬১ রান করেন যার মধ্যে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। এটি ছিল তার টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০ম অর্ধশতক। হেটমায়ার ৩২ বলে ৪৬ রান করেন (৪ চার, ২ ছক্কা)।

এর আগে ব্যাট করতে নেমে নেপাল শুরুতেই ধাক্কা খায়। কুশল ভুর্তেল প্রথম ওভারেই আকিল হোসেইনের বলে ১ রান করে আউট হন। অধিনায়ক রোহিত পউডেল (৫) ও উইকেটকিপার আসিফ শেখ (১১) দ্রুত ফিরলে ৪.১ ওভারে ১৭/৩ হয়ে যায় নেপাল। জেসন হোল্ডার আরিফ শেখকে (২) আউট করে আরও চাপে ফেলেন। শামার জোসেফ লোকেশ বামকে (১৩) ফিরিয়ে দেন। পরে রোস্টন চেজ গুলসান ঝাকে (১১) আউট করলে ১৫ ওভারে নেপালের স্কোর দাঁড়ায় ৭৩/৬।

শেষ দিকে দীপেন্দ্র সিং আইরি ও সোমপাল কামি ৫৪ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। আইরি ৪৭ বলে ৫৮ রান করেন (৩ চার, ৩ ছক্কা)। তবে শেষদিকে দ্রুত দুই উইকেট পড়ে গেলে নেপাল ২০ ওভারে ১৩৩/৮-এ থামে। সোমপাল ১৫ বলে অপরাজিত ২৬ রান করেন। বল হাতে হোল্ডার ছিলেন দুর্দান্ত,৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন। চেজ, শামার জোসেফ, ম্যাথিউ ফোর্ড ও হোসেইন একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )