1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিসিএল দিয়েই শুরু বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতি | দৈনিক সকালের বাণী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বিসিএল দিয়েই শুরু বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ জন দেখেছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও এখনই ব্যস্ততা কমছে না বাংলাদেশের ক্রিকেটে। সামনের বছর ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু হচ্ছে ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। সেই সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটাররা বিসিএলে অংশ নেবেন। সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, ওয়ানডে ক্রিকেটে ফেরার জন্য বিসিএল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘অবশ্যই কার্যকরী হবে। কারণ অনেকদিন ধরে কিন্তু আমরা পঞ্চাশ ওভারের ক্রিকেটে নেই। তো পঞ্চাশ ওভারের ক্রিকেটটা যেহেতু এখান থেকে শুরু করছি, মূলত ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শুরু হচ্ছে। তো আমি মনে করি যে ভালো ক্রিকেট দিয়ে আমরা শুরু করছি এবং ভালো স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট আমরা দেখতে পাব।’ লিটন টি-টোয়েন্টিতে ভালো খেললেও ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হতে পারছেন না। শেষ দশ ইনিংসের চারটিতে শূন্য রানে আউট হয়েছেন তিনি। তবে নান্নুর বিশ্বাস, লিটনের সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর। নিয়মিত ৫০ ওভারের ম্যাচ খেলতে পারলে তিনি দ্রুতই ছন্দে ফিরবেন বলে আশাবাদ তার।

নান্নু বলেন, ‘লিটন আমাদের লিডিং যে কয়জন ব্যাটসম্যান আছে তাদের মধ্যে অন্যতম। তো আমি মনে করি যে ওর যে এবিলিটি আছে, এখান থেকে কামব্যাক করা এটা সময়ের ব্যাপার। আমার মনে হয় যেহেতু ৫০ ওভারের টুর্নামেন্টগুলো শুরু হচ্ছে, নিজেকে ঠিকমতো মেলে ধরলে ইনশাআল্লাহ আশা করি দ্রুতই ভালো ফর্মে চলে আসবে।’ এবারের ওয়ানডে সংস্করণে খেলবে চারটি দল- পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। বিসিএলের দ্বাদশ আসর শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। ভেন্যু বগুড়া ও রাজশাহী, ফাইনাল ৩ মার্চ, মিরপুরে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )