1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বোচাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সভা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ জন দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান।

সভায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলমসহ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )