1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আসাদুল হাবিব দুলুর মন্ত্রীত্বে হাতীবান্ধায় মিষ্টি বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

আসাদুল হাবিব দুলুর মন্ত্রীত্বে হাতীবান্ধায় মিষ্টি বিতরণ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩১ জন দেখেছেন
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৮৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলু। ভোটে জয়ের চার দিন পর মঙ্গলবার বিকেলে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। যুবদল নেতা ইন্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবুর উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। নেতাকর্মীরা বলেন, তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে আসাদুল হাবিব দুলুর মন্ত্রীত্ব লালমনিরহাটবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুল হাবিব দুলু। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি পর্যায়ক্রমে যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার জন্য তিনি দলের ভেতরে-বাইরে সুপরিচিত।
রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি তিনি সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ ও ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’-এর প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করে আসছেন। তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের ন্যায্য অধিকার আদায় ও নদী রক্ষার দাবিতে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তিনি তিস্তা পাড়ের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
ইন্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু বলেন, “আসাদুল হাবিব দুলু একজন দূরদর্শী নেতা। তিনি জানেন লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলের কোন খাতে উন্নয়ন প্রয়োজন এবং কীভাবে মানুষের জীবনমান উন্নয়ন করা যায়।
আমরা আশা করছি, তাঁর নেতৃত্বে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।” মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর হাতীবান্ধাসহ জেলার বিভিন্ন স্থানে আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা দুলুর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বলেন, তাঁর হাত ধরেই লালমনিরহাটসহ সমগ্র উত্তরাঞ্চল উন্নয়নের নতুন ধারায় এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )