1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফারহানের সেঞ্চুরিতে সুপার এইটে পাকিস্তান | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ফারহানের সেঞ্চুরিতে সুপার এইটে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ জন দেখেছেন

সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়েছিল পাকিস্তান। ব্যাটারদের পর বোলাররাও দুর্দান্ত পারফর্ম করলেন। তাতে একশর আগেই অল আউট নামিবিয়ে। ১০২ রানের বড় জয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে পাকিস্তান। জবাবে ১৭ ওভার ৩ বলে ৯৭ রান করে অলআউট হয় নামিবিয়া। রান তাড়ায় শুরুটা ভালোই করেছিল নামিবিয়া। উদ্বোধনী জুটিতে ৩২ রান তোলে তারা। ৯ রান করে ফ্রাইলিঙ্ক ফিরলে ভাঙে সেই জুটি। আরেক ওপেনার লরেন স্টিঙ্ক্যাম্প করেছেন ২৩ রান।

এরপর ধস নামে নামিবিয়ার ইনিংসে। মিডল অর্ডারের কেউ দাঁড়াতেই পারেননি। স্টিঙ্ক্যাম্প ছাড়া একমাত্র ব্যাটার হিসেবে আলেক্সন্ডার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। ২০ বলে ২০ রান করেছেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় একশ রানও করতে পারল না নামিবিয়া। এর আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। ১৪ রান করে সায়িম আইয়ুব ফিরলেও আরেক ওপেনার সাহিবজাদা ফারহান সেঞ্চুরি পেয়েছেন। ৩৭ বলে ফিফটি করা এই ওপেনার তিন অঙ্ক ছুঁয়েছেন ৫৭ বলে।

ফারহান ছাড়াও রান পেয়েছেন সালমান আলি আগা ও শাদাব খান। ২৩ বলে ৩৮ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। আর শাদাব করেছেন ২২ বলে ৩৬ রান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )