1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুরন্ত আয়োজন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুরন্ত আয়োজন

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ জন দেখেছেন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘মায়ের ভাষা’। অনুষ্ঠানটিতে নেপথ্য কণ্ঠে দেশাত্ববোধক বিভিন্ন গান ও কবিতার সাথে কোরিওগ্রাফি করেছেন শিল্পীরা। এর মাধ্যমে ভাষা আন্দোলনের মহান চেতনাকে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শাহাদাৎ সেতু। নেপথ্যে কণ্ঠ দিয়েছেন সুনিপুন বড়–য়া, মেহজাবিন মৌশি ও কোরিওগ্রাফি পরিবেশন করেছেন সাংস্কৃতিক সংগঠন ‘ফুলকি সহজপাঠ বিদ্যালয়, চট্টগ্রাম’-এর নৃত্যশিল্পীরা।

দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি, দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৮টায়। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুরন্ত টিভিতে আরও থাকছে সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান ‘অ আ ক খ’, দুপুর ২টায় নাটক ‘ঝুটুম পাখির কথা’। সকাল ১০টায় সিনেমা ‘মানুষ’ এবং রাত ১০টায় সিনেমা ‘পাঠশালা’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )