1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় দিনাজপুর-০১আসনের এমপি  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় দিনাজপুর-০১আসনের এমপি 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ জন দেখেছেন
শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা সিক্ত হলেন  দিনাজপুর-০১আসনের এমপি মোঃ মনজুরুল ইসলাম।  শুক্রবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম-কে স্বাগত জানাতে বীরগঞ্জ ও কাহারোল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দর এলাকায় ভিড় করেন।
এ সময় নেতাকর্মীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি মনজুরুল ইসলাম বলেন, তিনি সবসময় বীরগঞ্জ ও কাহারোলের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )