1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
২ ভেন্যুতে হবে নারী বিপিএল | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

২ ভেন্যুতে হবে নারী বিপিএল

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮১ জন দেখেছেন

নারী বিপিএল নিয়ে চলতি মাসেই চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩-১৫ এপ্রিল নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে সেটি আরো এগিয়ে আনা হতে পারে।

রবিবার ছিল বিসিবির বোর্ড মিটিং, যেখানে সিদ্ধান্ত হয়েছে নারী বিপিএল নিয়ে। মার্চের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বিপিএল। ভেন্যু হিসেবে থাকবে মিরপুর শেরে-ই বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। এমনটি জানিয়েছেন বিসিবির একজন পরিচালক।
নারী বিপিএলে প্লেয়ার্স ড্রাফট থেকে এগিয়ে আছে নিলাম পদ্ধতি। বিদেশি নামীদামী ক্রিকেটাররাও যোগ দেবেন বলে জানা গিয়েছে। আইপিএল, বিগ ব্যাশ ও দ্য হান্ড্রেডের পর এবার বাংলাদেশও নিয়ে আসছে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ।

প্রথম আসরে ৩ দল নিয়ে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। নারী বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )