1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে ট্রাকচাপায় পথচারী বৃদ্ধার মৃত্যু, ওভারব্রিজের দাবিতে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

মিঠাপুকুরে ট্রাকচাপায় পথচারী বৃদ্ধার মৃত্যু, ওভারব্রিজের দাবিতে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ জন দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় পিষ্ঠ হয়ে আজুবা বেগম (৭৫) নামে এক পথচারী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার শঠিবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজুবা বেগম পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার কুমদপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের স্ত্রী।

এ ঘটনার পর ঝুঁকিপুর্ণ স্থানটিতে ওভারব্রিজের দাবিতে প্রায় ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। অবরোধ চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কে শতশত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ইউএনও ও ওসি বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে সন্ধা ৭ টার দিকে অবরোধ তুলে নেন তারা। স্বাভাবিক হয় যান চলাচল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে রাস্তা পারাপারের সময় রংপুরগামী একটি দ্রুতগামী ট্রাক ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একইস্থানে গত ৬ মাসে পৃথক দূর্ঘটনায় প্রায় ৪-৫ জন পথচারীর মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। স্থানটি মৃত্যুঝুকি হওয়ায় দীর্ঘদিন ধরে সেখানে ওভারব্রিজের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। কিন্তু দৃশ্যমান কোন উদ্যোগ গ্রহণ না করায় আবারো একই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। এসময় দ্রুত সময়ের মধ্যে ওভারব্রিজের দাবি জানান তারা।

বিক্ষোভকারীদের অবরোধ চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কে শতশত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ ও মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার আহবান জানালে সন্ধ্যা ৭টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। স্বাভাবিক হয় যান চলাচল।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, সেখানে ওভারব্রিজের দাবি যৌক্তিক। ইউএনও মহোদয় সহ ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়। বিষয়টি কিভাবে দ্রুত সমাধান করা যায়, আগামী মঙ্গলবার উপজেলা সভাকক্ষে বসে সে বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )