1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা ও ইফতার   | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা ও ইফতার  

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৩ জন দেখেছেন
পবিত্র মাহে রমজান উপলক্ষে তেঁতুলিয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও কেক কেটে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক  কেন্দ্রে তেঁতুলিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাতকরা হয়। একই সঙ্গে প্রেস ক্লাবের প্রতিষ্ঠার ৩৬তম বর্ষ বার্ষিকী উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, বাংলাবান্ধা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, আইসিটি অফিসার নবীউল করিম সরকার, তাজউদ্দীন আহম্মেদ প্রমুখ। এছাড়া প্রেস ক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক, এসকে দোয়েল, আহসান হাবীব, আশরাফুল ইসলাম, হাফিজুর রহমান হাবিব, জুলহাস উদ্দিন, মোস্তাক আহম্মেদ, রবিউল ইসলাম রতন, আল আমিন, খাদেমুল ইসলাম, মিজানুর রহমান মিন্টুসহ  বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইফতার শেষে কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।সভায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগিতা ও সাংবাদিকদের পেশাদারিত্বের সমৃদ্ধি কামনা করা হয়। আয়োজকরা জানান, এবার আমরা ব্যতিক্রমভাবে ইফতারের আয়োজনের সাথে কেক কেটে ৩৬তম বর্ষপূর্তি উদযাপন করলাম। ইতিপূর্বে তেঁতুলিয়ায় বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন ছিল। সে সংগঠনগুলো ভেঙ্গে এখন একটি মাত্র সাংবাদিক সংগঠন হিসেবে তেঁতুলিয়া প্রেসক্লাব হয়েছে। যা সর্বজনের কাছে আস্থা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )