1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে নারী দিবস উপলক্ষে কর্মসুচী | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

নবাবগঞ্জে নারী দিবস উপলক্ষে কর্মসুচী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৭ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) দাউদপুর শাখার আয়োজনে দাউদপুর শাখা হতে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি স্থানীয় মুল সড়ক সমুহ প্রদক্ষিন করে। পরে সিসিডিবির হলরুমে সিসিডিবির এরিয়া ম্যানেজার দর্কা সেনের সভাপতিত্বে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বক্তব্য দেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সিসিডিবির অর্থায়নে বিনামুল্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন ও সংস্থার ২৩টি সমিতিকে সাড়ে তিন লক্ষ টাকা পুজি হিসেবে প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )