1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে ১০ মামলার আসামি নারী মাদক কারকারি আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বিরামপুরে ১০ মামলার আসামি নারী মাদক কারকারি আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬০ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ কুখ্যাত মাদক কারবারি ১০ মামলার আসামি মনি ওরফে সাথীকে আটক করে গতকাল বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। জানা গেছে, বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান কালে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে শহরের স্টেশন এলাকা কেডিসি রোড হতে মনি ওরফে সাথীকে (২৫) আটক করে।

সাথীর হেফাজতে থাকা ৫০ পিচ ট্যাফেন্ডাডল ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট পুলিশ উদ্ধার করে। সাথী ওই এলাকার শহিদ মিয়ার মেয়ে এবং কুখ্যাত মাদক কারবারি। তার নামে আরো ১০টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশ কয়েকদিন আগে ওই এলাকা থেকে গেনদি নামে অপর একজন নারী মাদক কারবারিকে আটকের পর আদালতে সোপর্দ করেছে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, কুখ্যাত মাদক কারবারি সাথীকে অনেক চেষ্টার মাধ্যমে আটক করে বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্তবর্তী এই বিরামপুর এলাকা থেকে মাদক নির্মূলের লক্ষে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )