1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরু | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরু

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এটি ২০২৬ সালেরও প্রথম সংসদীয় অধিবেশন। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি এই অধিবেশন আহ্বান করেন।

সংসদীয় রীতি অনুযায়ী, নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ঐতিহাসিক অধিবেশন শুরু হলো।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পায় বিএনপি নেতৃত্বাধীন জোট। এই জোট মোট ২১২টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে দলটি।

সংসদের প্রথম অধিবেশনে আছে যেসব কর্মসূচি
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৬টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। এই জোটে জামায়াতে ইসলামীর আসন সংখ্যা ৬৮টি। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সংসদীয় প্রথা অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। তবে রাষ্ট্রপতির ভাষণ ও তাঁর সাংবিধানিক অবস্থান নিয়ে বিরোধী দলের মধ্যে বিতর্ক ও ভিন্নমত রয়েছে। বর্তমান সংসদের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করারও কথা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ দেড় বছর অন্তর্বর্তী সরকারের শাসনের পর এই নির্বাচিত সংসদ দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অধিবেশনে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে প্রাণবন্ত বিতর্কের প্রত্যাশা করছে দেশবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )