1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

নবাবগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের ঈদ উপহার বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬১ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৯ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি অফিসে আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে এ ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। উপজেলা প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস ও সাহেরা খাতুন তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস বলেন ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এধরনের উপহার সমগ্রী এবং মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )