1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক আটক  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক আটক 

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সাড়ে ৮টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির টহল দল সদর ইউনিয়নের দলভিটা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোজাফফর কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী জানান, বাগভান্ডার বিওপির কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পিলার ৯৫৭/এমপি এর নিকট দিয়ে দু’জন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বাংলাদেশের আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট বাজারে তারা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির নিয়মিত টহল দল ওই দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ওই দু’জন নিজেদের বাংলাদেশী নাগরিক দাবি করেন। বাজারে ওষুধ কিনতে এসেছেন বলে জানান। পরে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। এসময় মোজাফফর নামের একজনকে আটক করা হয়।

 ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, বাগভান্ডার বিওপি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )