1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এই সম্মাননা আমার একার নয়- শ্রেষ্ঠ শিক্ষক নুরনবী | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

এই সম্মাননা আমার একার নয়- শ্রেষ্ঠ শিক্ষক নুরনবী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৭ জন দেখেছেন

কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলায় বিশেষ ভূমিকা এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেয়েছেন শিক্ষক নুরনবী। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা স্বরুপ শিক্ষক নুরনবি মিয়াকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। শ্রেষ্ঠ শিক্ষক মোঃ নুরনবী মিয়া উপজেলার শরীফের হাট মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

সম্প্রতি চিলমারী উপজেলার শিক্ষা উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, রাজার ভিটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক নুরনবি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করে আসছেন। তিনি শুধু পাঠদানেই নয়, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাবিষয়ক প্রতিযোগিতা ও পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এরই সম্মানার্থে সম্মাননা হিসেবে তাকে ক্রেস্ট, সনদপত্র এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও সকল অভিভাবকরা তাকে অভিনন্দন জানান। সম্মাননা গ্রহণ করে শ্রেষ্ঠ শিক্ষক নুরনবি মিয়া জানান, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বিজ্ঞ বিচারক প্যানেল কে যাদের স্বচ্ছ বিচারিক প্রাক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন। এই সম্মাননা আমার একার নয় এটি আমার সহকর্মী, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিবারের সবার সম্মান। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি। ” উল্লেখ্য, প্রতিবছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষককে উৎসাহিত করতে এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )