1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’, কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’, কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৫৩ জন দেখেছেন

দেশের দিকে ধেয়ে আসছে আংশিক মাঝারি বৃষ্টিবলয় ‘বিজলী’। এর প্রভাবে আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকে মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল’ (বিডব্লিউওটি) এই পূর্বাভাস দিয়েছে।

সংস্থাটি জানায়, চলতি বছরের দ্বিতীয় এই বৃষ্টিবলয়টি ২৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টানা ৪ দিন সক্রিয় থাকতে পারে। এর মধ্যে ২৮ ও ২৯ মার্চ বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি শক্তিশালী থাকবে। তবে এটি সারা দেশে একযোগে সক্রিয় না হয়ে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় প্রভাব ফেলতে পারে।

বৃষ্টিবলয় ‘বিজলী’ সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে। এছাড়া ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অংশে এর প্রভাব তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও সতর্ক করেছে যে, এই সময়ে উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল থাকতে পারে। কোথাও কোথাও আকস্মিক কালবৈশাখী ঝড়ের সঙ্গে মাঝারি থেকে তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি হতে পারে। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

তবে বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে এই বৃষ্টিবলয়ের সময়সূচি ও তীব্রতা কিছুটা কম-বেশি হতে পারে বলেও জানানো হয়েছে। হঠাৎ ঝড়-বৃষ্টির সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )