1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দোকানপাট খোলা রাখার সময় বাড়লো এক ঘণ্টা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দোকানপাট খোলা রাখার সময় বাড়লো এক ঘণ্টা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ জন দেখেছেন

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই সময়সীমা বাড়ানো হয়েছে। বর্তমানে দেশে আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকার আমদানির নতুন উৎস খুঁজে পেয়েছে এবং তিন মাসের অগ্রিম মজুত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী একটি ইতিবাচক তথ্য শেয়ার করেন। তিনি জানান, মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে এবং ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে বাংলাদেশকে ‘স্যাংশন ওয়েভার’ বা নিষেধাজ্ঞার ছাড় দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। সরকার আশাবাদী যে দ্রুতই এই জট কেটে যাবে।বাংলাদেশ ট্যুরিজম

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চলমান অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে চার লাখ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া সেচ মৌসুমে কৃষকদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের তেল পেতে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )