1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে সয়াবিন তেল বেশি দামে বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বোচাগঞ্জে সয়াবিন তেল বেশি দামে বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৪ জন দেখেছেন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর বাজার তদারকি অভিযানে দিনাজপুরের বোচাগঞ্জে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার মিলরোড ও রেলঘুন্টি বাজার এলাকায় পরিচালিত অভিযানে “মেসার্স সাহা এন্ড সন্স”-এর স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রেলঘুন্টি বাজারে “ফাহিম স্টোর”-এর স্বত্বাধিকারী তরিকুল ইসলামকে একই আইনে ১০ হাজার টাকা এবং “মজুমদার ট্রেডার্স”-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠান ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের শামিল। এ অপরাধে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। এ সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-13)–এর সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )