1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এবার নারী হকি দলের চোখ এশিয়ান গেমসে | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

এবার নারী হকি দলের চোখ এশিয়ান গেমসে

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২২ জন দেখেছেন

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমসের এবারের আসর। বাংলাদেশ পুরুষ হকি দল ইতোমধ্যেই বাছাই উতরে গেমসে টিকিট নিশ্চিত করেছে। এবার নারী হকি দলও নামবে এশিয়ান গেমসে খেলার লড়াইয়ে। বাংলাদেশে হকির ইতিহাস অনেক পুরনো হলেও নারী হকিতে সিনিয়র জাতীয় দল আন্তর্জাতিক অঙ্গনে এখনও পদার্পণ হয়নি। গত কয়েক বছর জুনিয়র বা বয়সভিত্তিক পর্যায়ে খেলেছে বাংলাদেশ। এবারই প্রথম সিনিয়র দল খেলবে এশিয়ান গেমসে। আর এশিয়ান গেমসের বাছাই দিয়ে শুরু হবে নারী হকির বিশেষ যাত্রা। ২৩-২৯ এপ্রিল ইন্দোনেশিয়ার জার্কাতায় এশিয়ার আট দেশ বাছাই টুর্নামেন্ট খেলবে। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ চাইনিজ তাইপে, উজবেকিস্তান ও হংকং।

দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্টই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ জাতীয় নারী হকি দলের হেড কোচ জাহিদ হোসেন রাজু এশিয়ান গেমসে খেলার আশাই রাখছেন, ‘আমাদের গ্রুপে চাইনিজ তাইপে শক্ত প্রতিপক্ষ। উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আশা করছি। এই দুই ম্যাচে ইতিবাচক ফলাফল পেলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলা যেতে পারি। সেক্ষেত্রে নারী হকির জন্য সেটা হবে বিশাল এক প্রাপ্তি।’

বাংলাদেশ অ-১৮ নারী হকি দল এশিয়ান কাপে ব্রোঞ্জ জিতেছিল। বিকেএসপির সেই খেলোয়াড়রাই এখন জাতীয় দলে খেলবেন। বাংলাদেশ দল নিয়ে রাজুর মন্তব্য, ‘বিকেএসপির খেলোয়াড়দের অনেকেরই বয়সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে। গত ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের অনুশীলন চলছে। প্রস্তুতি ও বয়সভিত্তিক অভিজ্ঞতাই আমাদের ভরসা।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )