1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে মন্ত্রীর সহায়তা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে মন্ত্রীর সহায়তা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার নিহত ৭ জনের পরিবারকে স্থানীয় সংসদ সদস্য, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন আর্থিক অনুদান প্রদান করেছেন। মন্ত্রীর পক্ষ্যে তার ভাই দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাষ্টার মঙ্গলবার রাতে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে স্বজনদের হাতে ২৫ হাজার টাকা করে অনুদানের অর্থ তুলে দেন।

এসময় বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. মিঞা মো. শিরণ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিহত ও আহতদের পরিবারকে পরবর্তীতে সরকারি অন্যান্য সহায়তা ও অনুদান প্রদান করা হবে বলে জানানো হয়। বুধবার সকালে নিজ নিজ গ্রামে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )