শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায়।
প্রাথমিকভাবে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।
নিহত শিশুর নাম মোছা. আয়শা খাতুন (২)। সে ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে নিখোঁজ হয় শিশুটি পরে অনেক খোজাখুজির পর রাতে বাড়ির পাশের একটি জায়গায় খুঁজতে গিয়ে মেয়েটির মরদেহ পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে, দিনের বেলা হত্যা করে রাতে যখন বিদ্যুৎ চলে যায় ঠিক তখনি মরদেহ টি ফেলে রাখা হয়েছিল।
মেয়ে মা রাশেদা বেগম ও খালা জানান, মেয়ের মা শিশুটির মরদেহ পায়৷ তার দাবী পারিবারিক শত্রুতার জেরে মারা হয়েছে। দিনের বেলা অনেক খোজাখুজি করা হলেও পাওয়া যায় নাই। এশার পর আবার ওই জায়গায় খুজতে গেলে বাশের উপর মরদেহ দেখতে পায়। মেয়ের মা আগে দেখেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম। তিনি বলেন, প্রাথমিক ভাবে তদন্ত করা হয়েছে, ময়না তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে৷