রমেকের শিশু বিভাগের প্রধান ডা. আয়েশা সুলতানা শনিবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে ১২ থেকে ১৪ দিন ভর্তি ছিল। তারপর র্যাশ হওয়ার পরে ১৫ এপ্রিল আমাদের এখানে পাঠিয়েছিল। প্রথম থেকে শিশুটির পরিস্থিতি খুব খারাপ ছিল।
হাসপাতাল সূত্র জানায়, সারাদেশে হামের প্রাদুর্ভাবের সময়ে গত ২৩ মার্চ রংপুর মেডিকেল কলেজে হাম উপসর্গ নিয়ে প্রথম রোগী ভর্তি করা হয়। এখন পর্যন্ত হাসপাতালে ৮০ জন শিশু ভর্তি হয়েছিল। এরমধ্যে ৫৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত রমেকে মোট ২২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাম কর্নারে ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৬ শিশু। হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশে ১০ শয্যার একটি হাম কর্ণার করে এসব শিশুকে চিকিৎসা দেওয়া হয়। রোগীর সংখ্যা বাড়ায় পরবর্তী সময় আরও একটি হাম কর্ণার করা হয়েছে।























