1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকগণের সাথে মতবিনিময় | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকগণের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলার আমির এসএম আলমগীর হোসেন ও সেক্রেটারি মো. ইয়াকুব আলী, ​এমপি’র প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, কাজী হুদা, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান এবং একাডেমিক সুপারভাইজার রাজশ্রী লাহা প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন ও জাতি গঠনের মূল ভিত্তি হলো শিক্ষা। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষকরা যদি আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলেন, তবে ভবিষ্যৎ প্রজন্ম হবে দক্ষ ও মানবিক। এ সময় তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সভা শেষে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )