1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ফুলছড়িতে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পশ্চিম ছালুয়া এলাকায় কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী (ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হয়েছে। রবিবার ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রদর্শনীতে স্থানীয় কৃষক-কৃষাণিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

তারা উন্নত বীজ উৎপাদন পদ্ধতি, সংরক্ষণ কৌশল এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার মো. আসাদুজ্জামান, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপসহকারী কৃষি অফিসার মো. তৌফিক ইমামসহ স্থানীয় কৃষক-কৃষাণিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটিভিত্তিক বীজ উৎপাদন বৃদ্ধি পেলে কৃষকরা সহজেই মানসম্মত বীজের প্রাপ্যতা নিশ্চিত করতে পারবেন, যা ফসল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি কৃষিতে স্বনির্ভরতা অর্জনেও এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের মাঠভিত্তিক প্রশিক্ষণ ও প্রযুক্তি প্রদর্শনী তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা ভবিষ্যতে আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক ফলন অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )