1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবসর নিয়ে সরাসরি কথা বললেন রোনালদো | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

অবসর নিয়ে সরাসরি কথা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

অবশেষে নীরবতা ভাঙলেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি স্বীকার করেছেন, তার ফুটবল ক্যারিয়ার ধীরে ধীরে শেষের পথে, তবে এখনো প্রতিযোগিতা উপভোগ করছেন তিনি। আল আহলির বিপক্ষে হেডে গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন রোনালদো।

এই জয়ে শিরোপায় এক হাত ইতোমধ্যেই দিয়ে দিয়েছে আল নাসর। ৪১ বছর বয়সী এই তারকা নিজের বর্তমান ও নিকট ভবিষ্যত নিয়ে কথা বলেন। চলতি মৌসুমে এটি রোনালদোর ২৫তম লিগ গোল এবং ক্যারিয়ারে ১৫তমবারের মতো কোনো লিগে ২৫ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন তিনি। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার অসাধারণ ছিল, আমি চাই এটি এমনই থাকুক।’

তিনি আরও জানান, বয়স বাড়লেও খেলা ও গোল করা এখনও উপভোগ করেন। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলীয় সাফল্য। আল নাসর এখন লিগের শীর্ষে ৮ পয়েন্টে এগিয়ে এবং ১২ মে আল হিলালের বিপক্ষে ম্যাচটি শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।

আসন্ন গ্রীষ্মে আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়েও ভাবছেন রোনালদো। এটি তার শেষ ফিফা ফুটবল বিশ্বকাপ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। পর্তুগাল তরুণ প্রজন্ম — ভিতিনহা, জোয়াও নেভেস, নুনো মেন্দেস ও ব্রুনো ফার্নান্দেসের ওপর ভরসা রাখছেন। এছাড়া ব্যক্তিগত লক্ষ্য হিসেবে তিনি ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার কথাও বলেছেন।

আল আহলির বিপক্ষে গোল করে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭০। রোনালদোর বর্তমান চুক্তি আগামী মৌসুম শেষে শেষ হবে, যা সৌদি আরবে তার সময়ের শেষ অধ্যায় হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )