সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. সাইখুল আরিফিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হাতীবান্ধা উপজেলা কৃষি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নুর ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন রংপুর পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েল ও জালাল উদ্দিনসহ কৃষকরা।
এর আগে প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ফিতা কেটে কংগ্রেসের উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই গ্রামীণ অর্থনীতির গুরুত্ব তুলে ধরা হয়।