1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মেসির ১৫ বছরের রেকর্ড ভাঙলেন পেদ্রি | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

মেসির ১৫ বছরের রেকর্ড ভাঙলেন পেদ্রি

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২ জন দেখেছেন

বার্সেলোনার তরুণ মিডফিল্ডার পেদ্রি লিওনেল মেসির দেড় দশকের পুরোনো এক অনন্য রেকর্ড ভেঙে ক্লাবের ইতিহাসে নিজের নাম সোনালি অক্ষরে লিখিয়ে ফেলেছেন। মাত্র ২৩ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন কাতালান ক্লাবের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মূল একাদশে ২০০টি ম্যাচ খেলা ফুটবলার।

গত রাতে ওসাসুনার মাঠ এল সাদারে বার্সেলোনা ২-১ গোলে জয় পায়। আর এই ম্যাচেই পেদ্রি ক্লাবের হয়ে মূল একাদশে নিজের ২০০তম ম্যাচ খেলেন। বয়স মাত্র ২৩ বছর ১৫৯ দিন। এর আগে এই রেকর্ড ছিল লিওনেল মেসির দখলে। মেসি এই মাইলফলক স্পর্শ করেছিলেন ২৩ বছর ২২৭ দিন বয়সে। কিংবদন্তি জাভি হার্নান্দেজকেও পেছনে ফেলেছেন পেদ্রি।

মাঠে পেদ্রিকে দেখলে মনে হয়, তিনি যেন বার্সেলোনার মাঝমাঠের হৃদয়। গাভি কিংবা দানি ওলমোর মতো প্রতিভাবানরা থাকা সত্ত্বেও হান্সি ফ্লিকের কৌশলে পেদ্রিই এখন অপরিহার্য। কোচ নিজেই বলেছেন, পেদ্রির টেকনিক্যাল দক্ষতা ও বোঝাপড়া ছাড়া বর্তমান বার্সার খেলা ভাবাই কঠিন। শুধু ডিফেন্স সামলানো নয়, গোল করা ও করানোতেও তিনি দারুণ দক্ষ। এই রেকর্ড অর্জনের পরও পেদ্রি জানেন, ভবিষ্যৎ উজ্জ্বল। লামিন ইয়ামাল, পাউ কুবার্সির মতো কিশোর প্রতিভারা দ্রুত উঠে আসছে। তাই এই রেকর্ড হয়তো খুব বেশিদিন টিকবে না। তবে এখনকার মুহূর্তটা পুরোপুরি পেদ্রির।

লা লিগায় বার্সেলোনা এখন শিরোপার খুব কাছে। সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো। ওই ম্যাচে ড্র করলেই অথবা জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের। আর সেই মাঝমাঠ সামলাতে পেদ্রির উপরই ভরসা রাখছেন ফ্লিক ও সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )