1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

পীরগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর জেলা পরিষদের আয়োজনে উপজেলার পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।

চারা বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রাধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন।

এ সময় পীরগঞ্জ থানার ওসি নজমূল হক, উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা পরিষদ ওই গাছের চারা বিতরণ ও রোপণের কর্মসূচি গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )