1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

চলতি মাসের ২৫ তারিখে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বৃহস্পতিবার সকালে ইউএস বাংলার ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঋতুপর্ণারা। তবে বাংলাদেশ দলের ৩২ সদস্যের ৯ জন ভিসা জটিলতায় রওনা হতে পারেননি। বাংলাদেশ নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বলেন, ‘দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমা এবং কোচিং স্টাফ-কর্মকর্তা সহ মোট ৯ জন ভিসা না পাওয়ায় রওনা হতে পারেননি। ফেডারেশন থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। গতকাল ভিসা হলে আজ বাকি সদস্যগণ রওনা হবে।’

বাংলাদেশ নারী দলের হেড কোচ ব্রিটিশ কোচ পিটার বাটলার ও ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান ক্যামরন লর্ড। তাদের ইংল্যান্ড ও আমেরিকার পাসপোর্ট থাকায় থাইল্যান্ডে ভিসার প্রয়োজন হয় না। বাংলাদেশের ফুটবলার আনিকার সুইডিশ পাসপোর্ট থাকায় তারও ভিসার প্রয়োজন নেই। বাংলাদেশ নারী দল থাইল্যান্ডে অবস্থান করবে ২১ মে পর্যন্ত। এরপর ভারতের গোয়ায় রওনা হবেন তারা। এই দুই সপ্তাহ সেখানে দুটি ক্লাবের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদশের মেয়েরা। সাফে দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ঋতুপর্ণারা। এবার বাংলাদেশের হ্যাটট্রিক মিশন। তাই অধিক গুরুত্ব দিয়েই অনুশীলনের জন্য নারী দলকে থাইল্যান্ডে পাঠাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )