


রংপুরের পীরগঞ্জে এসএসসি পরীক্ষায় বদলি পরীক্ষা দিতে এসে মুন্না নামেন এক যুবকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের কছিমন নেছা বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রায়পুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সায়ন মিয়ার হয়ে ইসলাম শিক্ষা বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সময় দায়িত্বরত শিক্ষক ও ভ্রাম্যমাণ টিমের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা করার পর পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আইন অনুযায়ী যা হবার তাই হবে। এ ব্যাপারে কছিমন নেছা বালিকা বিদ্যালয়ের কেন্দ্র সচিব নয়ন ইসলাম বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।