1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে ইয়াবাসহ মা-ছেলে আটক | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

পীরগঞ্জে ইয়াবাসহ মা-ছেলে আটক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। শুক্রবার রাতে বড়বিলা স্লইস গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতাররা হলো মুক্তা বেগম (৩৭) ও সজীব আহম্মেদ শুভ (২০)। তারা সম্পর্কে মা-ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, স্লইস গেট এলাকায় মুক্তা বেগম চা দোকানের আড়ালে মাদকের কারবার করে আসছে।

পুলিশ শুক্রবার রাতে দোকানে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের নগদ ৩৩ হাজার টাকা, ৫৮ পিস ইয়াবা এবং মাদক সেবনের সারঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারী ও এক পুরুষ পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ পীরগঞ্জ থানা পুলিশ মাদক নিয়ন্ত্রণে আইন ২০১৮-এর ৩৬(১) সারনীর ১০(ক)/ ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং-১৬/১৪৩। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )