


দেখে বুঝার কোন উপায় নেই, মনে হবে এটি কোন পুকুর। বৃষ্টির পানিতে জলমগ্ন পুরো বিদ্যালয়, স্কুলের প্রবেশ পথে পাকা সড়কে কাঁদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে আসছে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী। স্কুলটির অবস্থান পার্বতীপুর শহরের নামাপাড়া মহল্ল্যায়। নাম নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৫১ সালে এটি প্রতিষ্ঠত হয়।
নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রী ফাজিলা কায়নাত (১১) জানান, বৃষ্টি হলে স্কুলের মাঠ জলমগ্ন হয়ে পড়ে। অনেক কষ্ট করে স্কুলে আসি এবং ক্লাসে প্রবেশ করি। বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আরাফাত হোসেন। রোল নং ১। আরাফতা জানায়, কাঁদাপানি পাড়ায়ে আমরা স্কুলে আসি। পা পিছলে পড়ে জামা-কাপড় কাদায় নষ্ট হয়। স্কুলের সামনে পাকা সড়কে পানি জমে থাকে। স্কুলে আসতে খুব কষ্ট হয়।
এবিষয়ে নামাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বলেন, বিদ্যালয়ে ওয়াসব্লক হওয়ার পর থেকে জলমগ্ন, স্কুলের পশ্চিমে ড্রেনগুলো বন্ধ করে দেয়ায় স্কুল মাঠ ও সামনে পাকা সড়কে পানি জমে থাকছে। এ থেকে পরিত্রাণের জন্য উপজেলা প্রাথমিক অধিদপ্তরে জানিয়েছি।
পরে স্যারেরা দেখে গেছেন। ১০-১৫ আগে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরে স্কুলের বিদ্যালয়ের মাঠি ভরাটের জন্য আবেদন করেছি।
এবিষয়ে পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: এনামুল হক সরকার বলেন, নতুন করে কোন বরাদ্দ আসলে সবার আগে নামাপাড়া সরকারি বিদ্যালয়ের মাঠি ভরাটের কাজ করা হবে। আমি নিজেও স্কুলটি পরিদর্শন করেছি।