


দিনাজপুরের নবাবগঞ্জে জনগনের দোড়গোড়ায় ভুমি সেবা পৌছে দিতে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। উপজেলা পরিষদ মার্কেটে জ্যোতি ইন্টারন্যাশনাল এ সেবাকেন্দ্রটি পরিচালনা করবেন।
উদ্বোধন কালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক দবিরুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুহেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, সহকারী অধ্যাপক আল আলিমুল রাজি, জ্যোতি ইন্টারন্যাশনাল ও ভুমিসেবা সহায়তা কেন্দ্রের পরিচালক জিল্লুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রমুখ উপস্থিত ছিলেন। পরিচালক জিল্লুর রহমান বলেন- এখন থেকে এ সেবাকেন্দ্রে সরকারি নির্ধারিত মুল্যে ভুমি সংক্রান্ত নামজারি, খাজনা, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা দ্রুত ও সহজভাবে প্রদান করা হবে।