1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিলমারীতে বজ্রপাতে প্রাণ গেলো অটো চালকের | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

চিলমারীতে বজ্রপাতে প্রাণ গেলো অটো চালকের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১৫ জন দেখেছেন
কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি  নয়ন কুমার।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৩)। তিনি ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। এছাড়া তিনি পেশায় একজন অটোচালক।
স্থানীয় বাসিন্দারা জানায়, আজ সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে পুকুরে মধ্যে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে প্রাণ হারায়। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নয়ন কুমার জানান, বজ্রপাতে মারা যাওয়ার ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )