1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জুনে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, সফরের সূচি প্রকাশ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

জুনে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

আগামী জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল শুক্রবার সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এই সফরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের শুরুতেই হবে একমাত্র টেস্ট ম্যাচ।

আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব-এ মাঠে গড়াবে লাল বলের এই লড়াই। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ৬ জুলাই, দ্বিতীয়টি ৯ জুলাই এবং সিরিজের শেষ ম্যাচ হবে ১১ জুলাই। ওয়ানডে পর্ব শেষ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল যাবে কুইন্স স্পোর্টস ক্লাব-এ। ১৫ জুলাই প্রথম টি-টোয়েন্টির মাধ্যমে শুরু হবে ছোট সংস্করণের লড়াই। এরপর ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

জিম্বাবুয়ের স্থানীয় সময় অনুযায়ী টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১২টা ৩০ মিনিটে। সবশেষ ২০২৫ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়। প্রথম টেস্টে জিতে চার বছর পর টেস্ট ক্রিকেটে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )