1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্বকাপে ‘দেখিয়ে’ দিতে চান জ্যোতিরা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বিশ্বকাপে ‘দেখিয়ে’ দিতে চান জ্যোতিরা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

নারী ক্রিকেটে আন্তর্জাতিক ব্যস্ততা তুলনামূলক কম। বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও সেখানে নিয়মিত সুযোগ পান না বাংলাদেশের ক্রিকেটাররা। তাই আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে নিজেদের সামর্থ্য দেখানোর বড় মঞ্চ হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে স্কটল্যান্ডে নেদারল্যান্ডস ও স্বাগতিকদের নিয়ে একটি প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ দল। দুই ধাপে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। প্রথম দল যাচ্ছে আজ রাতে, আরেক দল যাবে আগামী পরশু সকালে। বিশ্বকাপের আগে আজ রোববার সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, বড় আসরে ভালো পারফরম্যান্স করলে নারী ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। তিনি বলেন, ‘আমার দলের এক্সপোজার অনেক কম থাকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবার নজর থাকে, এসব জায়গায় যখন আমরা ভালো পারফর্ম করি, তখন দলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমরা এটাই চাই।’ অধিনায়কের বিশ্বাস, বিশ্বকাপে ভালো খেলতে পারলে শুধু দল নয়, ব্যক্তিগতভাবেও লাভবান হবেন ক্রিকেটাররা, ‘ব্যক্তিগতভাবে খেলোয়াড়রা যখন ভালো করে, তাদের জন্য বিভিন্ন সুযোগ আসে। আমাদের জন্য বড় একটা সুযোগ। তারা (ক্রিকেটাররা) খুব ইতিবাচক মানসিকতায় আছে।

বিশ্বকাপে ভালো খেলতে পারলে তা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য ভালো হবে, ব্যক্তিগতভাবে খেলোয়াড়রাও লাভবান হবে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অতীত খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ২৫ ম্যাচে মাত্র তিনটি জয় এসেছে। তবে এবার সেই চিত্র বদলাতে চায় জ্যোতির দল। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। প্রতিটি ম্যাচ ধরেই এগোতে চান অধিনায়ক। বিশেষ করে কিছু ম্যাচে জয়ের ভালো সম্ভাবনা দেখছেন তিনি।

নিগার সুলতানা বলেন, ‘আমাদের দুটি ম্যাচে জেতার অনেক বড় সুযোগ থাকবে, একটা হচ্ছে নেদারল্যান্ডস ও পাকিস্তান। দ্বিতীয়ত ভারতের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। শুরুটা যদি ভালো পাই, ছন্দ পেলে সেটা বাকি টুর্নামেন্টে সাহায্য করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )