1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন  | দৈনিক সকালের বাণী
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৭ জন দেখেছেন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধ এবং টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নদী ভাঙনের শিকার স্থানীয় বাসিন্দা, সুধীসমাজ, শিক্ষক, ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন।
শনিবার (৩০ মে) বেলা ১২ টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিনিয়ত অবৈধ ও অনিয়ন্ত্রিত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে চিলমারীর বিস্তীর্ণ এলাকা, ফসলি জমি এবং ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দ্রুত এই বালু উত্তোলন বন্ধ এবং ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ না নিলে চিলমারীর মানচিত্র থেকে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা হারিয়ে যাবে। বৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলনের জোর দাবি তুলে ধরেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুহিন ওয়াদুদ, চিলমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নিহারিকা শারমিন দিপী, ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, এডিশন রিয়েল স্টেটের ডিপুটি ম্যানেজার আশিক ইকবাল ইশাত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )