1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার পরিদর্শন জেলা প্রশাসকের | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার পরিদর্শন জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

ডা. ওয়াছিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের সেবামূলক প্রতিষ্ঠান হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার দীর্ঘ ১৮ বছর ধরে রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান করে জনসাধারণের আস্থা অর্জন করেছে। গত মঙ্গলবার সেন্টারটি পরিদর্শন করেন মোহাম্মদ রুহুল আমিন।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. জাকির হোসেন, সিইও মো. আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।পরিদর্শন শেষে জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং জনস্বাস্থ্যসেবায় এর অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )